স্টাফ রিপোর্টার : দেশের খ্যাতনামা ব্র্যান্ড ‘প্রাণ’-এর কোনো ফ্রুট ড্রিংকসে ফলের রসের কোনো উপাদান নেই। এই পানীয়গুলো হলো- ম্যাংগো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, আপেল, পাইন অ্যাপেল ও ফ্রুট ককটেল। কৃত্রিম সুগন্ধি দিয়ে ফ্রুট ড্রিংকসের নামে নরসিংদীর অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড এসব পণ্য বাজারজাত করে আসছিল। বিনা মেঘে বর্জপাতের মতো বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে আসছে।
