যেকোনো ধরনের
সাপ নজরে পড়লেই
হলো, ধেয়ে যাবে।
সুকৌশলে গাঁথবে
নখরে, বসবে এসে
গাছের ডালে। দুই
পা ও ঠোঁট
ব্যবহার করে
মারবে শিকার।
খাবে তারপর।
অবশ্য খোলা জায়গা
না হলে বিষধর
সাপকে এরা
ঘাঁটায় না
পারতপক্ষে।
কিন্তু খোলা
জায়গা হলে
আক্রমণে যাবেই।
বিষধর সাপ কি আর
হার মানে সহজে!
কিন্তু এই পাখিও
ওস্তাদ শিকারি।